শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

টাকা দিয়েও টুইটারে ব্লু-টিক না পাওয়ায় হতাশ অমিতাভ বচ্চন

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : টুইটারে ব্লু-টিক ফিরিয়ে আনতে টাকা খরচ করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। তবে খরচ করেও ব্লু-টিক ফিরে না আসায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

এক টুইটে অমিতাভ লিখেছেন, ‘এ টুইটার ভাইয়া! শুনছেন? এখন তো টাকাও দিয়ে দিয়েছি আমি। এবার অন্তত আমার নামের আগে ওই নীল চিহ্নটা লাগিয়ে দাও…”

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২১ এপ্রিল) অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খানসহ বেশ কয়েকজন তারকা তাদের টুইটার একাউন্ট থেকে ব্লু টিক হারিয়েছেন।

তারকাদের ভুয়া অ্যাকাউন্ট যাতে না থাকে তা চিহ্নিতকরণের জন্য এ অভিযান বলে জানিয়েছে টুইটার।

সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক ঘোষণা দেন, টুইটারে ব্লু-টিক রাখতে হলে দিতে হবে সাবস্ক্রিপশন ফি। এরই ধারাবাহিকতায় টিক হারিয়ে এ অভিনেতা লেখেন, ‘এ টুইটার ভাইয়া! শুনছেন? এখন তো টাকাও দিয়ে দিয়েছি আমি। এবার অন্তত আমার নামের আগে ওই নীল চিহ্নটা লাগিয়ে দাও। যাতে মানুষ বুঝতে পারে আমিই অমিতাভ বচ্চন। হাতজোড় তো করেই নিয়েছি আমি। এবার কি পা-জোড়ও করতে হবে?’ পরে অবশ্য টুইটারে তার ব্লু-টিক ফিরে এসেছে দেখা গেছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com