শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

টম ক্রুজকে বিয়ে করতে চান আমিশা প্যাটেল!

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। বর্তমানে পর্দায় খুব একটা দেখা মেলে না তার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আছেন ভক্তদের সংস্পর্শে। শেয়ার করেন নিজের নানা চিন্তাভাবনা ও মুহুর্ত। অনেকেই হয়তো জানেন না, অভিনেত্রী হলিউডের প্রখ্যাত অভিনেতা টম ক্রুজের একজন বিশাল ভক্ত। অভিনেত্রী এবার প্রকাশ করলেন, তিনি টম ক্রুজকে বিয়ে করতে চান!

সম্প্রতি ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২৩’-এর রেড কার্পেটে হাজির ছিলেন আমিশা প্যাটেল। সেখানে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় যে তিনি যদি অন্য অভিনেত্রীর স্থান নিতে চান তাহলে সেটা কে হবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে টম ক্রুজের বিপরীতে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন এমন যেকোনো অভিনেত্রীর জায়গা তিনি নিতে চান।

অভিনেত্রী আরো প্রকাশ করেন যে তিনি টমের বিরাট ভক্ত! তিনি যদি পারতেন তবে তাকে বিয়েও করতেন। এমনকি তার বেড়ে ওঠার সময় তার ঘরে হলিউড তারকার পোস্টারও ছিল।

বহুদিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন আমিশা। তবে এবার পর্দায় ফিরছেন অভিনেত্রী। নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট চলচ্চিত্র ‘গাদার’-এর সিক্যুয়েলেই ফিরছেন আমিশা। অনিল শর্মা পরিচালিত ‘গাদার ২ : দ্য কথা কন্টিনিউজ’-এ সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন তিনি। চলতি বছরের আগস্টে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com