শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, খুলল তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট বেনজীরকে ফেরাতে নীতিগত সম্মতি দুবাই পুলিশের, ৪ বিষয়ে ব্যাখ্যা দাবি

প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঢাকা: বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আলোচনার বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘জরুরি কাজের ব্যস্ততায় এত দিন সম্ভব হয়নি, তাই আজ শরিক নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ৪১টি রাজনৈতিক দলের ১৮৪ জন সদস্য এই বৈঠকে অংশ নেন।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। ফ্যাসিস্ট সরকার সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে, সবকিছু নতুন করে গড়ে তুলতে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী।’

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘পারস্পরিক আলোচনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি।’

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com