শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

শ্রীলঙ্কার চার সেঞ্চুরিতে পিষ্ট আয়ারল্যান্ড

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

স্পোর্টস ডেস্ক : গল টেস্টের প্রথম দিন দিমুথ করুনারত্নে (১৭৯) এবং কুশল মেন্ডিজের (১৪০) সেঞ্চুরিতে বল টুকাতে পার করেছে আয়ারল্যান্ড। টেস্টের নবাগত দলটির বোলারদের নিয়ে দ্বিতীয় দিনেও ছেলে-খেলা উৎসব করেছে শ্রীলঙ্কার ব্যাটাররা।

প্রথম দিনের স্কোর ৩৮৬/৪ থেকে টনিক নিয়ে দ্বিতীয় দিন ওয়ানডে আমেজে ব্যাট করে শ্রীলঙ্কা ৫৯১/৬-এ ইনিংস ঘোষণা করে আয়ারল্যান্ডকে ইনিংস হারের লজ্জা দেয়ার পথ প্রশস্ত করেছে। দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ডের স্কোর ১১৭/৭। ফলো অন এড়াতে এখনও দরকার ২৭৫ রান।

দ্বিতীয় দিন প্রথম সেশনে শ্রীলঙ্কা ১১৭ রান যোগ করে ২ উইকেট হারালেও চান্দিমাল-সামারাবিক্রমা সেঞ্চুরি পেয়েই ছেড়েছেন। এর আগে ৪ টেস্টে সর্বোচ্চ ইনিংস ছিল সামারাবিক্রমার ৩৮।

টেস্ট নবাগত আয়ারল্যান্ডকে পেয়ে সেই লোয়ার অর্ডার সামারাবিক্রমা প্রথম সেঞ্চুরি উদযাপন করেছেন (১১৪ বলে ১১ চার-এ ১০৪*)। চান্দিমাল এদিন উদযাপন করেছেন ১৪তম টেস্ট সেঞ্চুরি (১৫৫ বলে ১২ চার-এ ১০২*)। এই দু্ই ব্যাটার অবিচ্ছিন্ন ৭ম জুটিতে যোগ করেছেন ১৮৩ রান। তারা সেঞ্চুরি পাওয়ার পর আর অপেক্ষা করেননি শ্রীলঙ্কা অধিনায়ক, ৫৯১/৬-এ ইনিংস ঘোষণা করেছে তারা।

আয়ারল্যান্ডকে রান পাহাড়ে চাপা দিয়ে দ্বিতীয় দিন সফরকারী দলের ব্যাটিং লাইন আপকে এলোমেলো করে দিয়েছে শ্রীলঙ্কা। বাঁ হাতি স্পিনার প্রবথ জয়সুরিয়ার বোলিংয়ে (৫/৫২) দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ডের স্কোর ১১৭/৭।

প্রবথ জয়সুরিয়ার এটি ৬ষ্ঠ টেস্টে ৫ম বারের মতো ইনিংসে ৫ উইকেট। আইরিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান করেছেন ম্যাককুলাম। ৩৪ রান করেছেন হ্যারি ট্যাক্টর। টাকার ২১ রানে ব্যটিংয়ে আছেন।

দ্বিতীয় দিনের শেষ সেশনে আয়ারল্যান্ড স্কোর কার্ডে ৯০ রান যোগ করে হারিয়েছে ৫ উইকেট।

(২য় দিন শেষে)

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৫৯১/৬ডি. (১৩১.০ ওভারে)

আয়ারল্যান্ড ১ম ইনিংস : ১১৭/৭ (৪৫.০ ওভারে)

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com