শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ট্রেনে কাটা পড়ে তিন স্কুল ছাত্রী নিহত

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০২২

কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে।

বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় স্কুলে যাওয়ার সময় উপজেলার বিজয়পুর এলাকায় লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন খন্দকার।

তিন শিক্ষার্থী হলো- মিম,তাসফিয়া ও রিমা। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

ওসি জসিম উদ্দীন বলেন, ‘সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে রেললাইন পার হচ্ছিল তিন শিক্ষার্থী। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে শিক্ষার্থীরা। খবর পেয়ে রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, বুধবার দুপুরে স্কুলে আসার সময় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মিম,তাসফিয়া ও রিমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে এ ঘটনার জেরে এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে। ঘণ্টাখানিক সড়ক যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ পৌঁছেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com