শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

সাত কলেজের স্থগিত পরীক্ষা সশরীরে চলবে

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

ঢাকা : করোনা পরিস্থিতির কারণে স্থগিত করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের পরীক্ষাগুলো চলবে। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ কর্তৃপক্ষের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, অনলাইন বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেশনজট নিরসনের জন্যই এ সিদ্ধান্ত৷ পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে৷

সাত কলেজের পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তের জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি৷

বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তের পরই স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়।

নতুন সূচি অনুযায়ী, ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২২ ও ২৫ জানুয়ারির পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ৷ এছাড়া ২০১৮ সালের মাস্টার্স প্রথম পর্বের ২৩ ও ২৬ জানুয়ারির পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে৷

দুপুরের ওই অনলাইন বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.এএসএম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবসহ সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২২ জানুয়ারি) পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড় অবরোধ করেছিল সাত কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com