শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

পোশাক নিয়ে সমালোচনা, জবাব দিলেন মধুমিতা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ছোট পোশাকে, সাহসী অবয়বে সিনেমার পর্দায় ধরা দিয়েছেন কলকাতার টিভি অভিনেত্রী মধুমিতা সরকার। আর সোশ্যাল মিডিয়ায় তো প্রতিনিয়তই খোলামেলা ছবি শেয়ার করে চলেছেন। তবে এসবে পাত্তা দেন না তিনি।

কলকাতার গণমাধ্যমকে মধুমিতা বলেন, ‘আমাকে এখনো খোলামেলা ছবি বা ছোট পোশাকে দেখলে তথাকথিত অনুরাগীরা মন্তব্য লেখেন, ‘পাখি’ কেন এভাবে! আপনাকে সালোয়ার-কামিজেই বেশি ভাল লাগে। সনাতনী সাজে আপনি বেশি সুন্দরী!’

অভিনেত্রীর মতে, নারীকে এখনো ভোগ্যপণ্য মনে করেন বঙ্গ অঞ্চলের মানুষ। পাশ্চাত্যের সঙ্গে তাল মিলিয়ে মুম্বাইয়ে কিছুটা উন্নতি এসেছে। তবে বাংলায় পরিস্থিতি আগের মতোই। মধুমিতা বলেন, ‘বিশ্বাস করতে না চাইলেও এটাই সত্যি। বিদেশ বা মুম্বাই বদলেছে। নিজের শরীর নিজের দায়িত্ব, এই নীতিবোধে বিশ্বাসী তারা। ফলে কে কার শরীর দেখাল, তাকে প্রকাশ্যে আনল, তা নিয়ে কেউ মাথাই ঘামায় না! বলিউডের নায়িকারাও যথেষ্ট সাহসী। তাদের অনেকেরই এমএমএস ফাঁস হয়েছে। এরপরও তারা স্বাভাবিকভাবেই কাজ করে যাচ্ছেন। ব্যতিক্রম কেবল বাংলা, নীতিবাগীশ! শরীর সামান্য আবরণহীন হলেই গেল-গেল রব। এখনো আমাদের রাজ্যে, শহরে মেয়েদের শরীরের খোঁজই সবাই রাখেন। মনের খোঁজ কেউ নেন না। সেই আশা করাও যেন অন্যায়।’

সম্প্রতি মধুমিতা কাজ করেছেন ‘উত্তরণ’ নামের একটি ওয়েব সিরিজে। যেখানে দেখা যাবে, বিয়ে করে ঘর বেঁধেছেন পর্না। স্বামীকে নিয়ে সুখের সংসার। স্কুলে শিক্ষকতা করেন। সবার কাছেই তার চমৎকার গ্রহণযোগ্যতা। কিন্তু হঠাৎ তার শারীরিক সম্পর্কের একটি ভিডিও ক্লিপ ফাঁস হয়। ছড়িয়ে যায় চারদিকে। রাতারাতি তছনছ হয়ে যায় পর্নার জীবন ও সংসার।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com