শিরোনাম

মধুমতি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
মধুমতি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। ‘রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন (অফিসার-এফএভিপি)’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি
পদের নাম: রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন (অফিসার-এফএভিপি)
পদের সংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, অর্থনীতি, হিসাববিজ্ঞান, পরিসংখ্যান, গণিত অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি এমএস প্যাকেজ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com