শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

শরিকদের জন্য ১০০ আসন ছেড়ে দেওয়া হবে : কাদের

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে নমিনেশন দেওয়া হলেও শরিকদের জন্য ১০০ আসন ছেড়ে দেওয়া হবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা প্রমাণ করে দিব নিরপেক্ষতার। এরপর দেশি বিদেশি নানা জল্পনা-কল্পনা, ষড়যন্ত্র বন্ধ হবে।

এ সময় তিনি বলেন, নির্বাচনের আচরণবিধি মানার জন্য আওয়ামী লীগের সব প্রার্থী ও নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।

এ ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করে এমন প্রার্থীদের স্বতন্ত্র নির্বাচন ও জোটের প্রার্থীদের ব্যাপারে আওয়ামী লীগের কৌশল আছে, শীঘ্রই তা জানানো হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com