শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

মেসি ম্যাজিকে পেরুকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে একাদশে ফিরেই চমক দেখালেন মেসি। প্রথমার্ধেই পেলেন দুইবার জালের দেখা। লিওনেল মেসির করা সেই দুই গোলেই ম্যাচ জিতল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নেমেছিলেন মেসি। মাংসপেশির চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে চারটি ম্যাচ খেলা হয়নি এই তারকার। আর্জেন্টিনার হয়েও খেলতে পারেননি একটি ম্যাচ। অবশেষে চোট কাটিয়ে আলবেসিলেস্তেদের শুরুর একাদশে ফেরেন তিনি।

ম্যাচজুড়েই ছন্দে ছিলেন মেসি। পাসিং, ড্রিবলিংয়ে নজর কেড়েছেন। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাম পায়ে শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। ৪২ মিনিটে করেন দ্বিতীয় গোলটি। এনজো ফার্নান্দেসের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান মেসি।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির। ৩১ গোল নিয়ে আছেন সবার উপরে। ছাড়িয়ে গেছেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com