শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

‘মিস পর্তুগাল’ খেতাব জিতলেন ট্রান্সজেন্ডার নারী

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক : প্রথমবার একজন ট্রান্সজেন্ডার নারী ‘মিস ইউনিভার্স পর্তুগাল’ এর খেতাব জিতলেন। তিনি এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক মঞ্চে পর্তুগালের প্রতিনিধিত্ব করবেন।

২৮ বছর বয়সী ট্রান্সজেন্ডার এ নারীর নাম মারিনা মাশেটি। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় ইভোরার বোরবাতে মিস ইউনিভার্স পর্তুগালের চূড়ান্ত পর্বে প্রথম হন তিনি।

এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে আরেক ট্রান্সজেন্ডার নারীও অংশ নেবেন বলে জানায় সংশ্লিষ্টরা। তার নাম নেদারল্যান্ডসের রিকি কোলে (২২)। গত জুলাই মাসে তিনি মিস নেদারল্যান্ডসের খেতাব জিতেন।

মিস পর্তুগাল খেতাব জেতার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মারিনা লিখেছিলেন, প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে ‘‘মিস ইউনিভার্স পর্তুগাল’’ খেতাবটি অর্জন করতে পারলে গর্ব বোধ করব। অনেক বছর আমি এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাইনি। এবার এ প্রতিযোগিতার ফাইনালে অসাধারণ প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পেরে আমি গর্ব বোধ করছি।

এর আগে, ২০১৮ সালে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার নারী হিসেবে মিস ইউনির্ভাসে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন স্পেনের অ্যাঞ্জেলা পোন্সে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com