শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৮

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

রাজবাড়ী : রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশমুখে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিন পুলিশসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় প্রায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানা গেছে, শনিবার দুপুরে বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র‌্যালি বের হয়। পরে র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন পুলিশসহ অন্তত ১৮ জন আহত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, শনিবার দুপুরে বিএনপি নেতাকর্মীরা হঠাৎ পুলিশের ওপর হামলা করে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com