শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

এবার হেলেন হতে চান নোরা!

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

বিনোদন ডেস্ক : নাচ দিয়ে ভক্তের মন জয় করেছেন। মঞ্চে তার পারফরম্যান্স অনবদ্য। আইটেম সং-এর জন্য পরিচালকদেরও প্রথম পছন্দ তিনিই।

গত কয়েক বছরে বলিউডে নিজেকে এভাবে প্রতিষ্ঠা করেছেন নোরা ফাতেহি। এ বার তার নিজের স্বপ্নপূরণের পালা। হেলেনের জীবনীচিত্রে নাম ভূমিকায় অভিনয় করতে চান নোরা, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান তিনি।

ষাট আর সত্তরের দশকে বলিউডে আইটেম গানে নিজেকে অদ্বিতীয় করে তুলেছিলেন হেলেন। হেলেনের একাধিক গানের রিমেকে নাচ করে ইতিমধ্যেই নজর কেড়েছেন নোরা। এ বার হেলেনের জীবনীচিত্রে তাঁর চরিত্রে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করলেন বলিউড অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হেলেনের জীবনীচিত্র নিয়ে নোরাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ওর নাচের ভিডিওগুলো নিয়ে চর্চা করেছি। ওর শরীরী ভঙ্গি, অভিব্যক্তি— সব কিছু ভাল ভাবে লক্ষ্য করে রপ্ত করার চেষ্টা করেছি। আমাকে নিজের মধ্যে কমনীয়তা আনতে হয়েছে, পাশাপাশি অভিব্যক্তিতে লাস্য ধরে রাখতে হয়েছে।

হেলেনের গানের নাচ করার সুযোগ পেয়েই ভীষণ উৎসাহিত নোরা। হেলেনের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করতে পারা তাঁর জন্য অত্যন্ত সম্মানের বলেই জানান অভিনেত্রী।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com