শিরোনাম
বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল টেকসই উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছা ও অভ্যাস পরিবর্তনের ওপর নির্ভরশীল: পরিবেশ উপদেষ্টা শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক আরও দুইজন নুরুল হকের ওপর হামলায় বিএনপি ও জামায়াতের নিন্দা জেলেদের জন্য ভয়ংকর নাফ নদী— ২৩ দিনে ৬৩ জন জেলেকে অপহরণ কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে আইএসপিআর ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত নুরের ওপর হামলা: তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের

বিয়ের পিঁড়িতে বসছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। অভিনেতা শাহির শেখের তথ্য অনুযায়ী ‘পবিত্র রিশতা’র দ্বিতীয় সিজন শেষ হলেই চলতি বছরের শেষের দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি। গত তিন বছরের সঙ্গী ভিকি জৈনকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এই অভিনেত্রী।

পবিত্র রিশতা সিরিয়ালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে কাজ করে সকলের ভালোবাসা অর্জন করেছিলেন এই জুটি। এছাড়াও সুশান্তের সাথে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন অঙ্কিতা। তাই সুশান্তের মৃত্যুর পর তার মৃত্যুর সঠিক বিচারের জন্য বহুবার আওয়াজ তোলেন। পাশাপাশি সুশান্তের ব্যাপারে অনেক তথ্য সামনে আনেন।

সম্প্রতি শুরু হয়েছে পবিত্র রিশতা সিরিয়ালের দ্বিতীয় পর্ব। বর্তমানে আবারও সেই একিই অভিনেতারা কাজ করলেও নেই শুধু সুশান্ত। তার স্থানে এবার অভিনয় করছেন শাহির। তিনিই এক সাক্ষাৎকারে বলে ফেলেন অঙ্কিতার বিয়ের কথা। মুখ ফসকে বেরিয়ে যেতেই অঙ্কিতা তাকে বাঁধা দেন।

পবিত্র রিশতা সিরিয়ালে পরিচয় হওয়া সুশান্তের সাথে টানা ছয় বছর ধরে সম্পর্কে ছিলেন অঙ্কিতা। এরপর অভিনেতা বড়পর্দায় পা রাখার পরপরই ভেঙে যায় তাদের সম্পর্ক। সুশান্ত রিয়া চক্রবর্তীর সঙ্গে এবং ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com