শিরোনাম
বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল টেকসই উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছা ও অভ্যাস পরিবর্তনের ওপর নির্ভরশীল: পরিবেশ উপদেষ্টা শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক আরও দুইজন নুরুল হকের ওপর হামলায় বিএনপি ও জামায়াতের নিন্দা জেলেদের জন্য ভয়ংকর নাফ নদী— ২৩ দিনে ৬৩ জন জেলেকে অপহরণ কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে আইএসপিআর ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত নুরের ওপর হামলা: তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের

১৮ বছর পর শ্রাবন্তীর ঘরে নতুন সদস্য!

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : প্রায় ১৮ বছর পর কলাকাতার নায়িকা শ্রাবন্তীর ঘরে এলো নতুন সদস্য। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন শ্রাবন্তী। শুক্রবার বিকেলে ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে সদ্যজাতের ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী।

তিনি লেখেন, ‘ছেলে হয়েছে…তোর জন্য খুব খুশি দিদি….অনেক ভালোবাসা’।

জানা গেছে, শ্রাবন্তীর বোন স্মিতা ঘোষ চট্টোপাধ্যায় মা হয়েছেন। গত মাসেই মাসি হতে চলার খবর ফাঁস করছিলেন শ্রাবন্তী, আর গণেশ চতুর্থীর পুণ্য তিথিতেই স্মিতার কোল আলো করে এল ফুটফুটে পুত্র সন্তান।

শ্রাবন্তীরা দুই বোন, ছোট থেকেই অভিনেত্রীর সবচেয়ে কাছের বন্ধু স্মিতা। ২০১৬ সালের ডিসেম্বরে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিলেন স্মিতা ও সুজয়। শ্রাবন্তীর বোন, দুলাভাইও অভিনয় জগতের সঙ্গে যুক্ত থেকেছেন দীর্ঘদিন। শপথ’ নামের একটি ছবিতে অভিনয়ের পাশাপাশি ‘মৌচাক’ ধারাবাহিকে কাজ করেছেন স্মিতা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com