শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

স্পা করতে গিয়ে হারালেন কোটি টাকার বিয়ের আংটি, বিপাকে অভিনেত্রী!

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : প্রায় কোটি টাকা মূল্যের বিয়ের আংটি হারিয়ে বিপাকে হলিউড অভিনেত্রী লিলি কলিন্স। লস অ্যাঞ্জেলেসের একটি নামী হোটেলে ঘটেছে এই ঘটনা। এ ঘটনায় দিশেহারা অভিনেত্রী।

দুই থেকে তিন ক্যারাটের একটি ‘রোজ কাট’ হীরা দিয়ে বানানো এই আংটি। হীরার রংয়েও রয়েছে গোলাপি আভা। লিলির স্বামী, হলিউডের পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজে নকশা করেছিলেন এই আংটির। আংটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৯০ লাখ টাকা।

অভিনেত্রীকে এই আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি। সামাজিক মাধ্যমের পাতায় এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি। শুধু বাগদানের এই আংটি নয়, অভিনেত্রীর বিয়ের আংটিও খোয়া গেছে হোটেল থেকে।

ওই হোটেলে থাকাকালীন স্পাতে যাওয়ার আগে আংটিগুলি খুলেছিলেন লিলি। রেখে গিয়েছিলেন নিরাপদ সিন্দুকেই। তা সত্ত্বেও কীভাবে চুরি হল আংটি দুটি, তা খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যদিও কোনও বহিরাগতকে হোটেলে ঢুকতে দেখা যায়নি। পুলিশের সন্দেহ, ভিতরের কেউই এই চুরির নেপথ্যে রয়েছেন।

প্রসঙ্গত, লিলির সঙ্গে পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের প্রেম ২০১৯ সাল থেকে। ২০২০ সালের সেপ্টেম্বরে আংটিবদল করেন এবং তার পরের বছর গাঁটছড়া বাঁধেন তারা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com