শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

চাকরির সুযোগ ইসলামী ব্যাংক বাংলাদেশে

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২

ইসলামী শরী’আহ্ ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পে উদ্যমী, পরিশ্রমী এবং উপযুক্ত যোগ্যতাসম্পন্ন লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ফিল্ড অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : ন্যুনতম স্নাতক অথবা সমমান ডিগ্রী। প্রার্থীর বয়স ন্যুনতম ২২ বছর এবং অনুর্ধ্ব ৩০ বছর।

সাইকেল/মোটর সাইকেল চালাতে হবে। দেশের যেকোনো গ্রামীণ এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের চাকরি দেশের যেকোনো এলাকায় বদলীযোগ্য।

এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ সুবিধা : ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী বেতন প্রদান করা হবে। শিক্ষানবিসকাল ০৬ (ছয়) মাস। শিক্ষানবিসকাল সন্তোষজনক ভাবে সম্পন্ন করার পর নিয়মিত বেতন স্কেলে চাকরিতে স্থায়ী করা হবে।

আবেদন যেভাবে : প্রার্থীদের career.islamibankbd.com এই ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (JPG, size 100 kb), স্বাক্ষর (JPG, size 50 kb), এসএসসি ও সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র (JPG, size 200 kb) আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ২০ মার্চ ২০২২

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com