শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

এবার মেসির সঙ্গে মায়ামিতে আলবা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার তারকা খেলোয়াড়দের মিলনমেলা বসছে ইন্টার মায়ামিতে। লিওনেল মেসির সঙ্গে এরই মধ্যে ফ্লোরিডা ক্লাবে যোগ দিয়েছেন সার্জিও বুশকেটস। এবার তাদের সঙ্গী হচ্ছেন বার্সার সাবেক খেলোয়াড় জর্দি আলবা।

স্প্যানিশ দৈনিক মার্কার খবর, মঙ্গলবার আলবার সঙ্গে মায়ামির চুক্তি হয়ে গেছে। কেবল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বাকি।

মঙ্গলবার মায়ামির মালিক হোর্হে মাস বলেন, ‘জর্দি আলবা আজ চুক্তিতে সই করবেন। মেসির অভিষেক শুক্রবার।’

আলবা আগের মৌসুমে বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ফ্রি ট্রান্সফারে মায়ামিতে যুক্ত হচ্ছেন তিনি। কতদিনের চুক্তি তা আনুষ্ঠানিক ঘোষণায় জানা যাবে। এর আগে মেসি ও বুশকেটসকে মায়ামির জার্সিতে অনুশীলন করতে দেখা গেছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com