শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

আসছে ‘নাথিং ফোন ২’

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩

ঢাকা : নাথিং ফোন তাদের বহুল প্রতীক্ষিত স্মার্টফোন মডেল ‘নাথিং ফোন ২’ এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করেছে। আগামী ১১ জুলাই বিশ্বব্যাপী ফোনটি উন্মোচন করা হবে বলে সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গত বছরের জুলাইয়ে ভারতের বাজারে লঞ্চ হয় ‘নাথিং ফোন ১’।

‘নাথিং ফোন ২’ এর ডিসপ্লে এর আগের ফোনের তুলনায় ০.১৫-ইঞ্চি বড় হবে। অর্থাৎ নতুন ফোনটি ৬.৭-ইঞ্চি ডিসপ্লে প্যানেলের সঙ্গে আসবে।

জানা গেছে, পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া আসন্ন মডেলের সঙ্গে তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এর ব্যাটারি হবে ৪৭০০ এমএএইচ ক্যাপাসিটি। এই ফোনটিও ভারতে পাওয়া যাবে। শুধু তাই নয়, ফোনটি হবে ‘মেড ইন ইন্ডিয়া’।

‘নাথিং ফোন ২’ এর মূল্য কতো হবে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটির দাম ৪০,০০০ টাকার কাছাকাছি রাখা হবে। এছাড়া ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com