শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ভক্তদের দুঃসংবাদ দিলেন সালমান খান

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : কলকাতা থেকেই ফিরেই ভক্তদের ভক্তদের দুঃসংবাদ দিলেন বলিউড অভিনেতা সালমান খান। ‘টাইগার থ্রি’র শুটিংয়ের মাঝে গুরুতর আহত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ মে) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সালমান। আর তা দেখেই রীতিমতো শোরগোল পড়ে গেছে অভিনেতার ভক্ত-অনুরাগীদের মাঝে।

ছবির ক্যাপশনে সালমান লিখেছেন, ‘যখন কেউ ভাবে যে সে সারাবিশ্বের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে, তখন আমি তাকে বলি, আগে পাঁচ কেজির ডাম্বেল তুলে দেখাও।’ একই সঙ্গে আরও লিখেছেন, ‘টাইগার আহত’।

ওই ছবিতে দেখা যায়, খালি গায়ে ক্যামেরার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছেন ‘ভাইজান’। তবে নেটিজেনদের নজর কাড়ল অভিনেতার কাঁধের টেপ। সাধারণত চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে এই ধরনের টেপ ব্যবহার করা হয়।

কিন্তু একটি সূত্র দাবি করছে, ‘টাইগার থ্রি’-এর শুটিং করতে গিয়েই পিঠে চোট পেয়েছেন অভিনেতা। তবে সালমানের চোট কতটা গুরুতর, সেটা এখনই জানা যাচ্ছে না। সেই সঙ্গে অভিনেতার চোটের কারণে এই ছবির শুটিংও পিছিয়ে যাবে কী না সেটাও এখনও স্পষ্ট নয়।

সূত্র : আনন্দবাজার

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com