শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

তুর্কমেনিস্তানকে উড়িয়ে বাংলাদেশের বড় জয়

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

স্পোর্টস ডেস্ক : এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাই খেলতে কয়েকদিন আগে দেশ ছেড়েছিল সাবিনা খাতুনদের উত্তরসূরিরা। আজ সেই মিশনে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামে পূজা দাসরা। ফেভারিট হিসেবে এই সফর শুরু করা বাংলাদেশ নিজেদের দাপটের পরিচয় ধরে রেখেছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে বড় জয় পেয়েছে গোলাম রাব্বানির শিষ্যরা।

বুধবার স্থানীয় জালান বিসার স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচের শুরুতেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় বাংলাদেশ। প্রথমার্ধের পাঁচ মিনিটেই জোড়া গোল করে বসে সুরভী আকন্দ প্রীতিরা। তৃতীয় মিনিটে পূজা দাস ও তার দুই মিনিট পর থুইনু মারমা গোল করেন। পিছিয়ে পড়া তুর্কমেনিস্তান লড়াই করতে ব্যর্থ হয়।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তারের গোলে ৩-০ গোলের লীড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরো বিধ্বংসী হয়ে উঠে বাংলার মেয়েরা।

৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন থুইনু মারবা। এরপর ৬০ মিনিটে পেনাল্টি থেকে করা গোল করেন সুরভী আকন্দ প্রীতি।শেষ দিকে ৮২ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন তৃষ্ণা। বাকি সময় আর কোন গোল না হলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ।

এই বাছাই পর্বের তৃতীয় দল সিঙ্গাপুর। ২৮ মার্চ তুর্কমেনিস্তান সিঙ্গাপুরের ও ৩০ মার্চ বাংলাদেশ স্বাগতিকদের মুখোমুখি হবে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল পরবর্তী বাছাইয়ে অংশ নেবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com