শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মিলল ১১ মরদেহ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

কক্সবাজার: কক্সবাজারে নাজিরারটেকে ভেসে আসা একটি ট্রলার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলো পঁচে গলে কঙ্কাল হয়ে গেছে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরের দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানা গেছে

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ওসি জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। আরও কঙ্কাল আছে কিনা তা দেখতে আমাদের টিম উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

কোথা থেকে ট্রলারটি ভেসে এসেছে তা জানাতে পারেননি ওসি। যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় জানার মতো কোনো উপায় নেই। সবগুলো মরদেহ পঁচে গলে কঙ্কালে পরিণত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com