শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঈদের দিন প্রাণ গেলো ৩ কিশোরের

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

নেত্রকোনা : জেলার কলমাকান্দা উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার খারনৈ ইউনিয়নের বউ বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পূর্ব জিগাতলা গ্রামের আবু বকর (১৪), মাসুম মিয়া (১৫) ও একই উপজেলার বামনগাঁও গ্রামের সুমন মিয়া (১৫)।

স্থানীয়রা জানান, ঈদের দিনে বউ বাজার নামক এলাকায় বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই কিশোর নিহত হন। পরে আহত এক কিশোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিল। মোটরসাইকেল দু’টি দুই ইউনিয়নের।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com