শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

৫ মহানগর ও ৬ জেলায় স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৫ মহানগর ও ৬ জেলা শাখায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এসব কমিটি অনুমোদন করেন।

কমিটিগুলো হলো, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, বরিশাল জেলা ও মহানগর, ময়মনসিংহ উত্তর জেলা, ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর, রংপুর জেলা ও মহানগর, দিনাজপুর জেলা ও বান্দরবান জেলার কমিটি ঘোষণা করা হয়েছে। 

ঢাকা মহানগর উত্তর
আট সদস্যের কমিটিতে গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ সভাপতি ও আজিজুর রহমান মোসাব্বিরকে করা হয়েছে সাধারণ সম্পাদক। তবে আজিজুর রহমান মোসাব্বির কারান্তরীণ থাকায় সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ মো. ফরিদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ
ঘোষিত ৯ সদস্যের কমিটিতে সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন তুহিনকে সভাপতি ও সাদ মোর্শেদ পাপ্পা শিকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

বরিশাল জেলা
তিন সদস্যের কমিটিতে রফিকুল ইসলাম জনি আহ্বায়ক, নিজামুর রহমান নিজাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কামরুল আহসানকে সদস্য সচিব করা হয়েছে। 

বরিশাল মহানগর
তিন সদস্যের কমিটিতে মশিউর রহমান মঞ্জু আহ্বায়ক ও খান মোহাম্মদ আনোয়ার সদস্য সচিব করা হয়েছে।

দিনাজপুর জেলা
তিন সদস্যের কমিটিতে রাসেল আলী চৌধুরী লিমন আহ্বায়ক ও সাইফুল আজম সোহেল সদস্য সচিব করা হয়েছে।

বান্দরবান জেলা
তিন সদস্যের কমিটিতে আলী হায়দার বাবলু আহ্বায়ক ও আশরাফুল আলম ফরহাদ সদস্য সচিব করা হয়েছে।

রংপুর জেলা
তিন সদস্যের কমিটিতে আল ইমরান সবুজ আহ্বায়ক ও জাকারিয়া ইসলাম জিম সদস্য সচিব করা হয়েছে।

রংপুর মহানগর
তিন সদস্যের কমিটিতে ইমরান হোসেন আহ্বায়ক ও নুর হোসেন সুমন সদস্য সচিব করা হয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা
তিন সদস্যের কমিটিতে সাইফুল ইসলাম কামাল আহ্বায়ক ও মহিবুল হক টুটুল সদস্য সচিব করা হয়েছে।

ময়মনসিংহ মহানগর
তিন সদস্যের কমিটিতে আমিনুল ইসলাম ফয়সাল আহ্বায়ক ও জি এস মাহবুবকে সদস্য সচিব করা হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা
তিন সদস্যের কমিটিতে শহীদুল আমিন খসরু আহ্বায়ক ও মাজহারুল হক সোহেল সদস্য সচিব করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com