শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

এই কারণে অক্ষয়ের স্ত্রীকে চড় দিতে গিয়েছিলেন আমির

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক: শুরুতে অভিনয়কে পেশা হিসেবে নিয়েছিলেন টুইঙ্কল খান্না। কিন্তু বেশিদিন সময় দেননি। ডজন খানেক ছবি করেই বিদায় নেন বলিউড থেকে। এরপর অক্ষয় কুমারকে বিয়ে করে মনের সুখে ঘরকন্না শুরু করেন তিনি। এবার টুইঙ্কল জানালেন, আমির খান একবার কষে চড় দিতে গিয়েছিলেন তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে তার কারণও জানিয়েছেন তিনি।

২০০০ সালে ‘মেলা’ নামের এক ছবিতে আমিরের সঙ্গে জুটি বেঁধেছিলেন টুইঙ্কল। এই সিনেমার শুটিংয়েই চড় খেতে বসেছিলেন তিনি। এ অভিনেত্রী জানান, একদিন শুটিং চলছিল। কিন্তু তার মন বসছিল না। অমনোযোগী হওয়ায় বারবার ভুল করছিলেন তিনি।

এ সময় আমির কারণ জানতে চাইলে টুইঙ্কল জানান, অক্ষয়ের কথা ভাবছেন, সেকারণে মন অন্যদিকে চলে যাচ্ছে। শুনেই ধমক দিয়ে তাকে চড় দিতে গিয়েছিলেন আমির। তবে ঘটনাটি তিনি মজার ছলে করেছিলেন বলে জানান টুইঙ্কল।

তবে আমির মজার ছলে চড় দিতে গেলেও টুইঙ্কল কিন্তু সত্যিই চড় দিতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াকে। গ্ল্যামারের মতো বদনামেরও অভাব নেই প্রিয়াঙ্কার। পরকীয়া, গোপন সম্পর্ক— দুটোতেই নাকি সিদ্ধহস্ত তিনি। বলিউডের অনেকেই ফেঁসেছেন তার প্রেমের ফাঁদে। অক্ষয় কুমারও ছিলেন এই তালিকায়। এ কারণেই গিগি চপসের ওপর ক্ষেপেছিলেন টুইঙ্কল।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com