শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড, সময় সূচি প্রকাশ 

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক: টাইগারদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই ফরম্যাটের সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ফেব্রুয়ারির শেষদিকে ঢাকায় পা রাখবে ইংলিশরা। 

এই সফর দিয়ে প্রথমবারের মতো জস বাটলারের দল টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে। ২০ ফেব্রুয়ারি অ্যালেক্স হেলসদের বাংলাদেশে আসার কথা রয়েছে। আগামী ১ মার্চ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৬ মার্চ।

প্রথম দুই ওয়ানডে ঢাকায় অনুষ্ঠিত হবে এরপর শেষ ওয়ানডেটি হবে চট্টগ্রামে। তারপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে। সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল ইংলিশরা। দীর্ঘ ৭ বছর আবারো ইংলিশদের পা পড়তে যাচ্ছে টাইগারদের ডেরায়। 

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি-

প্রথম ওয়ানডে- ১ মার্চ, ঢাকা
দ্বিতীয় ওয়ানডে- ৩ মার্চ, ঢাকা
তৃতীয় ওয়ানডে – ৬ মার্চ, চট্টগ্রাম

প্রথম টি-টোয়েন্টি- ৯ মার্চ, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি- ১২ মার্চ, ঢাকা
তৃতীয় টি-টোয়েন্টি- ১৪ মার্চ, ঢাকা

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com