শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

৯ মাসে ১৭৫৬ কোটি ডলারের পোশাক নিয়েছে ইইউ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) দেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েয়ে। ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে ‘ইউরোস্ট্যাট’। এই পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর অর্থাৎ ৯ মাসে বাংলাদেশ থেকে ১৭৫৬ কোটি ডলারের পোশাক নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের একই সময়ের তুলনায় উল্লেখিত সময়কালে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি ৪৩.২১% বেড়ে ১৭.৫৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যেখানে বিশ্ব থেকে তাদের আমদানি ২৭.৮৭% বৃদ্ধি পেয়েছে।

আগের মতোই বাংলাদেশ ২২.৫৬% শেয়ার নিয়ে ইউরোপে পোশাক আমদানিতে দ্বিতীয় বৃহত্তম উৎস এবং চীন ২৯.০৪% শেয়ার নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। ইইউ ২০২২ সালের প্রথম ৯ মাসে চীন থেকে ২২.৫৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, যেখানে বছরওয়ারী প্রবৃদ্ধি ছিল ২৫.১৯%।

তৃতীয় বৃহত্তম পোশাক আমদানির উৎস তুরস্ক থেকে ইইউ’র আমদানি ৯.১৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এতে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১৪.৮৬%। অন্যদিকে, ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি বেড়েছে ১৫.৮৫%।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ দশ পোশাক সরবরাহকারীর মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। পরিসংখ্যান অনুযায়ী, ওই ৯ মাসে প্রবৃদ্ধিসহ অন্যান্য দেশগুলো হল কম্বোডিয়া ৪১.০৮%, ইন্দোনেশিয়া ৩৩.৪৬% ও পাকিস্তান ৩০.৭৬%।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com