শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১৯

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডের কাছে একটি ক্যাম্প সাইটে ভূমিধসের কারণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে এবং ১৪ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করছে উদ্ধার অভিযানে থাকা কর্তৃপক্ষ। 

শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ একটি খামারের কাছে রাস্তার পাশে এই ঘটনা ঘটে বলে জানান দমকল ও উদ্ধার বিভাগ।

এ সময় ৫০ জনেরও বেশি মানুষ উদ্ধার হলেও এখনও ১৪ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছেন কয়েকশ অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা। নিখোঁজদের জন্য পরবর্তী ২৪ ঘন্টা অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক নোরাজাম খামিস।

এদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে মোট ৯২ জন গভীর রাতের এই ভূমিধসের কবলে পড়েন এবং তাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে পাওয়া গেছে বলে জানানো হয়। এই ঘটনায় ১৯ জন নিহত হওয়া ছাড়াও ৮ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এই ঘটনা ঘটে এবং এর ব্যাপ্তি ছিল প্রায় এক একর এলাকাজুড়ে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com