শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, খুলল তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট বেনজীরকে ফেরাতে নীতিগত সম্মতি দুবাই পুলিশের, ৪ বিষয়ে ব্যাখ্যা দাবি

বুক আর নিতম্বের ছবি তোলে পাপারাজ্জিরা, অভিযোগ মালাইকার

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক: আজকাল সামাজিক মাধ্যমে মালাইকা অরোরাকে নিয়মিত ট্রলের শিকার হতে হচ্ছে। তার হাঁটাচলা, পোশাক-আশাক, শারীরিক গঠন— সবকিছু নিয়েই কটুক্তি করছেন নেটিজেনরা। তিনি মনে করেন তার এই হেনস্তার জন্য দায়ী পাপারাজ্জিরা।

নিজের শো ‘মুভিং ইন উইথ মালাইকা’তে পাপারাজ্জিদের বিরুদ্ধে অভিযোগ আনেন মালাইকা। তিনি জানান, তারা শুধু তার বুক ও নিতম্বের ছবি তুলে নেট মাধ্যমে ছেড়ে দেয়। সেসব দেখেই ট্রলে মাতেন নেটাগরিকরা।

মালাইকা বলেন, ‘আমি কখনও কাউকে বকা দেই না, যদি না সে আমাকে ধাক্কা দিচ্ছে। তবে আমার যেটা বিরক্ত লাগে, তোমরা ছবি নিচ্ছ তো এখানকার নাও না (বুকের উপরের দিক নির্দেশ করে), তা না করে এখানকার (বুকের নীচের দিক) নিচ্ছ। কেন তোমরা আমার নিতম্ব আবার বুকের ছবি নিচ্ছ? আমি আমার শরীরকে ভালোবাসি। ক্যামেরা শরীরের এখান থেকে ওখানে যায়। এতে আমার সমস্যা আছে।’

এ সময় পর্দার মুন্নি আরও বলেন, ‘অনেকে বলবেন, তুমি যদি নিজের শরীর দেখাতে না চাও তবে শরীর ঢেকে পোশাক পরো। কেন আমাকে সেরকম পরতে হবে? আপনার কী সমস্যা? আমার যেমন ইচ্ছে হবে তেমন পোশাক পরব আমি।’

ট্রলের পাশাপাশি গুঞ্জনও কম চাউর হয় না মালাইকাকে নিয়ে। তিনি প্রেম করছেন হাঁটুর বয়সী অর্জুনের সঙ্গে। কয়েকদিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল অর্জুনের সন্তানের মা হতে চলেছেন তিনি। এ রটনা কানে যেতে বেশ চটেছিলেন অর্জুন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com