শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

অনেকটাই সমাধানে গ্যাস সমস্যা, আর থাকবে না সংকট : মন্ত্রণালয়

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

ঢাকা : বিবিয়ানা গ্যাসফিল্ডের গ্যাস সরবরাহের সংকট কিছুক্ষণের মধ্যে অনেকটাই কেটে যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে সন্ধ্যার পরে গ্যাস সরবরাহের সংকট অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনার কথা জানায় মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের জন্য কোনো কোনো এলাকায় গত দুই দিন গ্যাসের স্বল্পচাপের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের ফলে ধীরে ধীরে এই সংকট কাটছে।

জানানো হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সমস্যা দেখা দেওয়ায় তা ৮০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছিল। বর্তমানে এই গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তা ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে।

সংকটকালে ধৈর্য ধারণের জন্য বিবৃতিতে গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com