শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

বিশ্বে করোনায় একদিনে আরও সাড়ে ৯ হাজার মানুষের মৃত্যু

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় আরও ৯ হাজার ৮১৫ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে বিশ্বজুড়ে নতুন করে শনাক্ত হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৭৮৬ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৫ লাখ ৯৫ হাজার ৪৩ জনের। মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৬৬ হাজার ২২৪ জনের।

এদিকে, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৭ লাখ ৩ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৯৩৫ জনের। করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৪৪ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪০ হাজার ২৫৬ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৮ লাখ ৫৬ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৭৫৩ জনের।

এছাড়া, বিশ্বজুড়ে করোনা থেকে সেরে উঠেছেন ১৯ কোটি ৭০ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮৯ লাখ। এদের মধ্যে ১ লাখ ৫ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com