শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা যুদ্ধাপরাধের সামিল: গয়েশ্বর

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা যুদ্ধাপরাধের সামিল। যারা জিয়াউর রহমানের খেতাব ও লাশ নিয়ে টানাহেঁচড়া করেন, তারা সব মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছেন।’

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় গয়েশ্বর বলেন, জিয়াউর রহমানের লাশ নিয়ে সার্টিফিকেট দেওয়ার অধিকার কারও নেই। এ কথার মাধ্যমে তারা নোংরা রাজনীতির চর্চা করছে। জিয়ার মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের ক্ষেত্রে এক চিরন্তন সত্য। এসব নিয়ে নোংরা কথা বলে তারা জাতিকে বিভ্রান্ত করতে চায়।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত ওই সভায় গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ ফুল স্টপ হয়ে যাবে।

‘শেখ হাসিনার অস্তিত্বে আওয়ামী লীগ টিকে আছে। কিন্তু দিনে দিনে তারা ভীত ও দুর্বল হয়ে গেছে। তাদের পতনে সময় ঘনিয়ে এসেছে। শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগের নেতাদের খুঁজে পাওয়া যাবে না। তাই দল টিকিয়ে রাখতেই শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকছেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আনতে শেখ হাসিনার পতনের কোনো বিকল্প নেই।’

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com