শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

আফগানদের উড়িয়ে বাংলাদেশের বড় জয়

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬১ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে লিটন দাসের অর্ধশতকে ৮ উইকেটে ১৫৫ রান তুলে স্বাগতিক বাংলাদেশ। জবাবে ১৪ বল বাকি থাকতেই ৯৪ রানে অলআউট আফগানিস্তান। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৫ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে নাসুম আহমেদের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ২০ রানে টপঅর্ডার ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আফগানিস্তান। পঞ্চম উইকেটে নজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবি ৩৭ রানের জুটি গড়েন। এই দুই সেট ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। এক উইকেট নেন মোস্তাফিজ আর ৩ উইকেট নিয়ে আফগানদের ১৭.৪ ওভারে ৯৪ রানে গুঁড়িয়ে দেন তরুণ পেসার শরিফুল ইসলাম।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে যায় টাইগাররা। ৫ ওভারে মাত্র ২৫ রানে দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও নাইম শেখের উইকেট হারায় বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে সেট হওয়ার আগেই আউট হন সাকিব আল হাসান। ৬ বলে মাত্র ৫ রান করে ফেরেন সাকিব। সাকিবের মতো একই অবস্থা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। তিনি ৭ বলে ১০ রানে ফেরেন।

বাংলাদেশের একাদশ:

মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

আফগানিস্তান একাদশ:

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কাইস আহমেদ ও দারউইশ রাসুলি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com