শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

অভিজ্ঞতা ছাড়াই চাকরি করুন আল-আরাফাহ ইসলামী ব্যাংকে

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

অভিজ্ঞতা ছাড়াই আল-আরাফাহ ইসলামী ব্যাংক চাকরির সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি তরুণ, দক্ষ ও সৃজনশীল লোকবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ইসলামী শরিয়াভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে। আল-আরাফাহ ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত। প্রতিষ্ঠানটি কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাওয়ায় ম্যানেজমেন্ট ট্রেইনি পদে লোকবল নিয়োগ দেবে।

পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি/ এক্সিকিউটিভ অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : প্রার্থীকে গণিত, পরিসংখ্যান, ফিজিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এমআইএস, এইচআরএম, ইন্টারন্যাশনাল বিজনেস, ইকোনমিকস, হেলথ ইকোনমিকস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ, আইন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমবিএ/এমবিএম/ মাস্টার্স পাস হতে হবে।

সএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৪.৫০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে।

যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আইসিটি স্কিল ও এমএস অফিসের কাজ সম্পর্কে জানা শোনা থাকতে হবে।

পরিশ্রমী, সেলফ ড্রাইভেন ও চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েব সাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুসারে আকর্ষণীয় বেতন ভাতা প্রদান করা হবে। প্রথম এক বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এরপর সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে পদোন্নতি পাবেন।

আবেদনের শেষ তারিখ : ৭ ফেব্রুয়ারি, ২০২২

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com