শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

খুশকি থেকে ব্রণ, তেজপাতায় সমাধান

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

রান্নায় স্বাদ বাড়ানোর জন্য তেজপাতার জুড়ি মেলা ভার। শুধু রান্নায় নয়। তেজপাতায় রয়েছে স্বাস্থ্যজনিত বেশ কয়েকটি গুণ। এছাড়া রূপচর্চার ক্ষেত্রেও তেজপাতাকে এড়ানো যায় না। জেনে নিন রূপচর্চার ক্ষেত্রে কী কী কাজে আসতে পারে তেজপাতা।

১. শুকনো তেজপাতার গুড়োর সঙ্গে টক দই মেশান। মাথায় খুশকি থাকলে এই প্যাক নিয়মিত লাগান। তার পরে শ্যাম্পু করে নিন। মাথায় খুশকি কমে এতে।

২. এক বাটি জল নিয়ে তার মধ্যে কয়েকটি তেজপাতা ফোটান। ১০ মিনিট ফুটিয়ে নিয়ে জল ছেঁকে নিন। সেই জল দিয়ে নিয়মিত মুখ ধুয়ে নিন। এতে মুখের ব্রণ দূর হয়।

৩. দাঁতে হলুদ ছোপ থাকলেও তেজপাতার জুড়ি মেলা ভার। পেস্টের সঙ্গে তেজপাতা বাটা মিশিয়ে তা দিয়ে দাঁত মাজুন।

৪. তেজপাতা জলে সিদ্ধ করুন। শ্যাম্পু করার পরে সেই জল দিয়ে চুল ধুয়ে নিন। এই জল কন্ডিশনার হিসেবে কাজ করে।

৫. তেজপাতা বাটার সঙ্গে টক দইয়ের সঙ্গে পেস্ট দিয়ে হাতে বা ত্বকের রোদে ট্যান পড়া জায়গায় লাগিয়ে নিন। এতে কালো ছোপ দূর হবে সহজেই।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com