শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

পশ্চিম আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৬

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফগানিস্তানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে ৭০০ এর বেশি  ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপে বলা হয়েছে, রিকটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
 
বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি জানায়, বাদঘিস প্রদেশের কাদিস জেলায় বাড়ির ছাদ ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।  

সারওয়ারি বলেন, ভূমিকম্পে নিহতের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার জন।

তিনি আরও বলেন, ভারী বৃষ্টিপাতের মধ্যেও  উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com