শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

চাকরির সুযোগ বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানিতে

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বাংলাদেশ এবং এনটিপিসি লিমিটেড ভারতের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-মেকানিক্যাল। পদসংখ্যা: ৩৫। যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল–সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভোকেশনাল) অথবা এইচএসসিসহ (বিজ্ঞান) ৩ মাসের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স। যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। তাপ/গ্যাস/তেলভিত্তিক পাওয়ার প্ল্যান্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বয়স: ৪৫ বছর। মূল বেতন: ২৩,০০০ টাকা।

পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-ইলেকট্রিক্যাল। পদসংখ্যা: ২০। যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল–সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভোকেশনাল) অথবা এইচএসসিসহ (বিজ্ঞান) ৩ মাসের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স। যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। তাপ/গ্যাস/তেলভিত্তিক পাওয়ার প্ল্যান্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বয়স: ৪৫ বছর।

পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-আইটি/কম্পিউটার । পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটি/কম্পিউটার–সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভোকেশনাল) অথবা এইচএসসিসহ (বিজ্ঞান) ৩ মাসের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স। যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বয়স: ৪৫ বছর মূল বেতন: ২৩,০০০ টাকা।

পদের নাম: ফায়ার ইন্সপেক্টর। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা ন্যূনতম এইচএসসি/সমমানসহ যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। তাপ/গ্যাস/তেলভিত্তিক পাওয়ার প্ল্যান্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যারে প্রাথমিক কাজের সক্ষমতা থাকতে হবে। বয়স: ৪৫ বছর

মূল বেতন: ২৩,০০০ টাকা।

পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-আইটি/কম্পিউটার। পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটি/কম্পিউটার–সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এসএসসি (ভোকেশনাল) অথবা এসএসসিসহ (বিজ্ঞান) ৩ মাসের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স। যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

বয়স: ৩৫ বছর। মূল বেতন: ১৮,০০০ টাকা।

সাধারণ শর্ত : শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতিয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সব পর্যায়ে জিপিএ ৫-এর স্কেলে কমপক্ষে ২.০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ২.২৫ থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি : আবেদন ফি বাবদ ৪০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৪৮ টাকাসহ মোট ৪৪৮ টাকা অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com