শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ১০ জন দগ্ধ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিনসেড বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫)। হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪), ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা সম্পর্কে দুই বোন। তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, টিনসেড বাড়িতে ভাড়া থাকেন দুইবোন আসমা ও সালমার পরিবার। সাথে তাদের মাও থাকেন। বাড়িটির পাশ দিয়ে গ্যাস লাইনের পাইপ রয়েছে। সেখান থেকেই গ্যাস লিক হয়ে বাসাটিতে ছড়িয়ে পড়েছিল। রাতে সেই গ্যাস থেকে আগুন লেগে গেলে বাসাটি পুড়ে যায়। দগ্ধ হন ১০ জনই।

খবর পেয়ে তাদের উদ্ধার করে ভোরে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, বার্ন ইনস্টিটিউটে ৯ জন রোগী এসেছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা দেখা হচ্ছে। তবে সবার অবস্থাই গুরুতর।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com