শিরোনাম

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ছাড়ালো এক হাজার কোটি টাকা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ আগস্ট) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪১০ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৭৫ কোটি ৮৫ লাখ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪ টির, কমেছে ১৬৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭২ টি কোম্পানির বাজারদর।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com