শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

এনবিআরের ১৩১ সহকারী কর কমিশনার বদলি

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৩১ জন সহকারী কর কমিশনারকে বদলি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ‘কর প্রশাসন-১ শাখা’ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (কর) ক্যাডারের ১৩১ জন সহকারী কর কমিশনারকে (বিভাগীয় ও ক্যাডার) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ সাজ্জাদুর রহমানকে কর অঞ্চল-১৬ ঢাকা থেকে কর অঞ্চল-০২ চট্টগ্রামে পাঠানো হয়েছে। নূর মোহাম্মদকে কর অঞ্চলনরসিংদীতে পদায়ন করা হয়েছে। আব্দুল হক কর অঞ্চল-০১ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল নোয়াখালীতে যোগ দেবেন। হাদিউল ইসলাম সৈকত কর অঞ্চল-০৩ ঢাকা থেকে কর আপীল অঞ্চল-০২ ঢাকায় সংযুক্ত হয়েছেন। সাদিয়া রহমান কর অঞ্চল-০৪ চট্টগ্রাম থেকে বদলি হয়ে কর অঞ্চল ময়মনসিংহে গেছেন।

মো. মামুনুর রশিদ কর অঞ্চল-০২ ঢাকা থেকে কর অঞ্চল যশোরে গেছেন। আতাহার আলী খান কর অঞ্চল-১১ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল-০৪ ঢাকায় যোগ দিচ্ছেন। মো. নজরুল ইসলাম খাঁ কর অঞ্চল ০৪ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল ফরিদপুরে যাচ্ছেন। ফরিদা ইয়াসমীন কর অঞ্চল গাজীপুর থেকে বদলি হয়ে কর অঞ্চল-২০ ঢাকায় যোগ দেবেন। মিলন কুমার মৌলিক কর অঞ্চল-১৮ ঢাকা থেকে কর অঞ্চল যশোরে যাচ্ছেন।

এছাড়া মো. আক্কাছ আলী কর অঞ্চল-১৯ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল কুষ্টিয়াতে যাচ্ছেন। মো. হেবজুল বারী খান কর অঞ্চল- ১৫ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল নোয়াখালীতে যোগ দেবেন। মো. মুখলিছুর রহমান কর অঞ্চল নারায়ণগঞ্জ থেকে বদলি হয়ে কর অঞ্চল ০৫ চট্টগ্রামে যাচ্ছেন। সাইফুল ইসলাম কর অঞ্চল-১৯ ঢাকা থেকে কর অঞ্চল-০৬ চট্টগ্রামে পদায়িত হয়েছেন। মো. নুরুস সালাম কর অঞ্চল-২৫ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল নরসিংদীতে গেছেন।

মো. আজিজুল হক কর অঞ্চল–১৪ ঢাকা থেকে কর অঞ্চল নোয়াখালীতে যোগ দেবেন। গৌর চন্দ্র দে কর অঞ্চল-২৫ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল দিনাজপুরে যাচ্ছেন। নুরুল ইসলাম খান কর অঞ্চল-২৪ ঢাকা থেকে কর অঞ্চল কক্সবাজারে গেছেন। মো. কামরুজ্জামান কর অঞ্চল-২৩ ঢাকা থেকে কর অঞ্চল দিনাজপুরে যোগ দেবেন। মোহাম্মদ মিজানুর রহমান কর অঞ্চল-২৩ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল-০৩ চট্টগ্রামে যাচ্ছেন।

একইসঙ্গে সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ কর অঞ্চল-১৪ ঢাকা থেকে কর অঞ্চল করাবাজারে যাচ্ছেন। সামসুল আলম কর অঞ্চল-০১ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল নোয়াখালীতে যাচ্ছেন। কেশর লাল মল্লিক কর অঞ্চল-২৪ ঢাকা থেকে কর অঞ্চল-০৫ চট্টগ্রামে পদায়িত হয়েছেন। মোহাম্মদ হোছাইন কর অঞ্চল-০৪ চট্টগ্রাম থেকে বদলি হয়ে কর অঞ্চল-করাবাজারে যাচ্ছেন। কাজী মো. সুলতান শাহরিয়া কর অঞ্চলরাজশাহী থেকে বদলি হয়ে কর অঞ্চল–কুষ্টিয়ায় যাচ্ছেন।

মোহাম্মদ গিয়াস উদ্দিন কর অঞ্চল-০৪ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল-০৫ চট্টগ্রামে যাচ্ছেন। আসাদুজ্জামান তালুকদার কর অঞ্চল-১৩ ঢাকা থেকে কর অঞ্চল-০৬ চট্টগ্রামে পদায়িত হয়েছেন। মো. মাহবুবুল ইসলাম কর অঞ্চল-১১ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল-০৫ চট্টগ্রামে যাচ্ছেন।

এছাড়া আরও বহু কর্মকর্তা, বিশেষ করে ৩৮তম, ৪১তম ও ৪৩তম ব্যাচের সহকারী কর কমিশনারদেরকেও দেশের বিভিন্ন কর অঞ্চল ও কর আপীল অঞ্চলে নতুন করে পদায়ন করা হয়েছে। অনেককে কর অঞ্চল ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, যশোর, কুষ্টিয়া, দিনাজপুর, নরসিংদী, ফরিদপুর, রাজশাহী ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। বেশ কয়েকজনকে সংযুক্ত করা হয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, জাতীয় রাজস্ব বোর্ডে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ বদলি হওয়া কর্মকর্তাদের আজ থেকেই নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com