শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

শুরু হলো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২২’

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুই শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২২’ শুরু হয়েছে। আজ ১০ জানুয়ারি, সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে আর্মি স্টেডিয়ামের সামনে থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়।

সোমবার সকালে প্রতিযোগিতার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। প্রতিযোগিতা শেষে দুপুরে বিজয়ীরা পুরস্কৃত হবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২-এ ২০০ জন দেশি-বিদেশি নারী-পুরুষ দৌড়বিদ অংশ নিচ্ছেন। এর মধ্যে ১০০ জন ফুল ম্যারাথন এবং ১০০ জন হাফ ম্যারাথনে। এরইমধ্যে ৩০ জন এলিট রানার রয়েছেন। অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে- মরক্কো, কেনিয়া, ইউক্রেন, ইথিওপিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মেক্সিকো, ফ্রান্স, স্পেন, ইতালি, বাহরাইন ও আলজেরিয়া।

সাফ দেশগুলোর মধ্যে ফুল ম্যারাথনে অংশ নেবেন আনুমানিক ৩০ জন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা উল্লেখযোগ্য।

এই ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আয়োজনে সেনাবাহিনীর সহযোগী হিসেবে রয়েছে আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, ট্রাস্ট ইনোভেশন লিমিটেড ও নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড। টেকনিক্যাল সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com