শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

১০৩ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

ঢাকা : পাঁচটি প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকারকে প্রায় ১০৩ কোটি ডলার ঋণ দিতে চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (২৮ নভেম্বর) এডিবি ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকায় এই চুক্তিতে সই করেন ইআরডির সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।

যে পাঁচ প্রকল্পে ঋণ দিচ্ছে এডিবি-

১. আবাসিক গ্রাহকদের জন্য সাড়ে ৬ লাখ স্মার্ট প্রি–পেইড মিটার স্থাপন। এই প্রকল্পে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি। প্রাথমিকভাবে ঢাকা এবং নারায়ণগঞ্জে এর কাজ চলবে।

২. গোপালগঞ্জে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানির টিকা উৎপাদন কারখানা প্রতিষ্ঠা। এই প্রকল্পে ৩৩ কোটি ৬৫ লাখ ডলার ঋণ দিচ্ছে এডিবি।

৩. দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক সহযোগিতা কর্মসূচির অধীনে ঢাকা থেকে উত্তরাঞ্চলে আধুনিক মহাসড়ক নির্মাণ। এতে ঋণ ৩০ কোটি ডলার দিচ্ছে এডিবি।

৪. বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যশোর ইউিনভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার ও আইটি শিক্ষার প্রকল্প। এই প্রকল্পে ঋণ ১০ কোটি ডলার দিচ্ছে এডিবি।

৫. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। এতে ৯ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com