শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

মহাখালীতে আগুন : গ্রিল টপকে নামার সময় নারীর মৃত্যু

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

ঢাকা : রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে আতঙ্কে গ্রিল টপকে নামার সময় হাসনা হেনা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত নারী ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কোম্পানিটির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা জানান, হাসনা হেনা ভবনের ৯ তলায় কাজ করতেন। আগুনের আতঙ্কে একটি তার ধরে গ্রিল টপকে নামার সময় তার ছিঁড়ে পড়ে যান।

এর আগে, এদিন বিকেল ৫টায় ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লাগে। আগুন নেভাতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি ছাড়াও ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। শেষ খবর পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

জানা গেছে, ভবনটিতে ২০ থেকে ২৫ জন আটকে আছে। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও মোবাইলের লাইট জ্বালিয়ে অনেকেই বাঁচার আকুতি জানাচ্ছেন। তাদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে বলে ইশারায় জানাচ্ছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ঘটনাস্থলে দুটি লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ি টিটিএল নেওয়া হয়েছে। টিটিএল দিয়ে টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভাঙা হচ্ছে।

তিনি আরও বলেন, ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের একাধিক অফিস রয়েছে। সেখানে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে। বেশ কয়েকজনকে নিচে নামিয়ে আনা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com