শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

সব প্রধানমন্ত্রী দেশে ফিরে গেছে, আমাদের প্রধানমন্ত্রী বসে আছে: খসরু

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সব দেশের প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে আমেরিকা থেকে নিজ দেশে ফিরে গেছে৷ আমাদের অনির্বাচিত প্রধানমন্ত্রী বসে আছে৷ কি মজা না৷ উনি কেন বসে আছে৷ আবার বলে আমেরিকা না গেলে কি হবে৷ বাংলাদেশের গার্মেন্টসের সবচেয়ে বড় ব্যবসা হয় আমেরিকায়৷ তারপর ইউরোপিয় ইউনিয়ন৷ সেই ব্যবসা চলে যাবে৷ এই শিল্প ধংস হয়ে যাবে৷

শনিবার (৩০ অক্টোবর) ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের উপর মামলা ও সাজার প্রতিবাদে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এবং ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন৷

খসরু বলেন, ‘আমাদের জেলে যাবার কারণ একটাই, যে কারণে খালেদা জিয়া জেলে আছে৷ হাজার নেতাকর্মী জেলে আছে৷ যে কারণে হাজার হাজার মামলা৷ অনেকের শাস্তি হয়েছে অনেকের শাস্তি হওয়ার পথে, এর একমাত্র কারণ ভোট চুরি করতে হবে৷ জনগণকে নির্বাচনের বাইরে রেখে ভোট চুরি করে ক্ষমতায় যেতে হবে৷’

বেগম খালেদা জিয়ার স্থাস্থ্যের অবনতি হচ্ছে উল্লেখ করে খসরু বলেন, ‘তাকে বাইরে যেতে দেয়া হছে না৷ তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে৷ এখনও নেত্রীর মুক্তি নাই, চিকিৎসা নাই৷ তার স্বাস্থ্যের ক্রমবানতির মাধ্যমে মৃত্যুর দিলে ঠেলো দেওয়া হচ্ছে৷ আজ দেখলাম শেখ হাসিনা বলেছে আমাদের নেত্রীকে আবারও জেলে দিতে হবে৷ তারপর কোর্টের মাধ্যমে সিদ্ধান্ত হবে৷ তার মানে প্রত্যাখ্যান করেছে৷ তার মানে এই দায়িত্ব অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাধে নিয়েছে৷ চিকিৎসা বঞ্চিত করার এই দায়িত্ব ভার শেখ হাসিনাকেই নিতে হবে৷ আজকে শেখ হাসিনা যে সিদ্ধন্ত নিয়েছে তাকে তার পরিণতির দিকে নিয়ে যাব৷ দেশের মানুষ আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি নয়৷ আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন আমাদের জিজ্ঞাস করে আর কয়দিন? কয়েক মাস না৷ বাংলাদেশের মানুষ বাঁচতে চায়৷’

আমির খসরু মাহমুদ আরও বলেন, ‘বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোরও ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে৷ ভিসা নীতি ঘোষণা হয়েছে, চালুও হয়েছে৷ ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি এসে বাংলাদেশের বিভিন্ন লোকজনের সাথে মিটিং করে ব্রাসেলসে ফিরে গিয়ে বলছে তারা বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে না কারণ এ দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই৷’

দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ হয়েছে এ দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য৷
মার্কিন ভিসানীতি বিচার বিভাগকে প্রশ্ন তুলেছে, বিশ্বের কোনো দেশে দেখেছেন বিচারকদের ভিসা নীতির আওতায় এনেছে৷ সরকার ধংসের পথে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার যেই পথে যাচ্ছে তাদের জন্য ধ্বংসের পথে যাচ্ছে৷’

বিএনপি’র ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদুর সভাপ‌তি‌ত্বে ও যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের সঞ্চালনা আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও ডাকসুর সাবেক নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com