শিরোনাম
বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল টেকসই উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছা ও অভ্যাস পরিবর্তনের ওপর নির্ভরশীল: পরিবেশ উপদেষ্টা শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক আরও দুইজন নুরুল হকের ওপর হামলায় বিএনপি ও জামায়াতের নিন্দা জেলেদের জন্য ভয়ংকর নাফ নদী— ২৩ দিনে ৬৩ জন জেলেকে অপহরণ কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে আইএসপিআর ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত নুরের ওপর হামলা: তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের

গভীর রাতে বিএনপির নামে ‌‘ভুয়া মেইলে’ যে তথ্য ছড়ানো হয়

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা : বিএনপির নামে ‘ভুয়া মেইল আইডি’ খুলে শনিবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা ৭ মিনিটে রুহুল কবির রিজভী সই করা একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শ্লীলতাহানির চেষ্টার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানকে দলের সব পর্যায় থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে আবু জাফর শামসুদ্দিন দিদারকে মিডিয়া সেলে নিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, গভীর রাতে বিএনপির নামে ই-মেইল খুলে গুজব ছড়ানোর চেষ্টা হয়েছে।

তিনি বলেন, একটি কুচক্রী মহল গুজবটি ছড়িয়েছে। এর কোনো সত্যতা নেই। ষড়যন্ত্রকারীরা গুজব ছড়ানোর চেষ্টা করেই যাচ্ছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com