শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

অবশেষে পেছাল তিন শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

ঢাকা : প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার। তিনটি বোর্ড হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড।

তপন কুমার সরকার জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই তিন শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। গত ৮ জুন এ তারিখ নির্ধারণ ছাড়াও পরীক্ষার সূচি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এর মধ্যে ডেঙ্গু রোগের প্রকোপের কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা পেছানোর পাশাপাশি ৫০ নম্বরে পরীক্ষা নেয়ারও দাবি জানানো হয়। তবে এ দাবির যৌক্তিকতা নেই মন্তব্য করে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। গতবারের চেয়ে এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এবার ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com