শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

ঢাকা : ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর পুরানবাজার কলেজের ডাকাতিয়া নদীপাড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা চত্বর উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, যথাসময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। কেননা দেশের ১৪ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে, শুধু নির্ধারিত সময়ের এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য যারা আন্দোলন করছেন, আপনারা সহপাঠীদের দিকে তাকিয়ে যথাসময়ে এই পরীক্ষায় অংশ নিন। কারণ দেশের ১৪ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে। যথাসময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ডেঙ্গু নিয়ে শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তিনি।

দীপু মনি বলেন, দেশের জন্য রাজনীতি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই, দেশের জনগণই তার সঙ্গে আছেন। তবে বিদেশেও আমাদের বন্ধু আছে। আজ যাদের জনগণের ওপর আস্থা নেই, তারাই বিদেশিদের ওপর নির্ভর করে বক্তব্য দিচ্ছেন। কারণ, জনগণ অনেক আগেই দেশবিরোধী এসব ষড়যন্ত্রকারীদের প্রত্যাখ্যান করেছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com