শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

শেয়ারবাজারে সূচকের পতন

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩

ঢাকা : বাংলাদেশের শেয়ারবাজারে রোববার (২৩ জুলাই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৪৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৪টি কোম্পানির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত আছে ১৫৯টির।

ডিএসইতে মোট ৭৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৪৭ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ২৯ পয়েন্ট কমে ১১ হাজার ১৯৮ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৩টি কোম্পানির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত আছে ৭৩টির। দিন শেষে সিএসইতে ১৫ কোটি ৫৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com