শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ, বিএনপির ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

ফেনী: ফেনীতে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২ হাজার ৮৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) হায়াত উল্ল্যাহ বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ হাজার জনের বিরুদ্ধে মামলাটি করেন। তবে তাৎক্ষণিক মামলার আসামিদের নাম পাওয়া যায়নি।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের পদযাত্রা কর্মসূচি চলাকালে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক ও ট্রাংক রোডে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশ ও পথচারীদের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, পদযাত্রায় বিএনপির এতো বড় সমাগম দেখে আওয়ামী লীগ ও পুলিশ সহ্য করতে পারেনি। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ অতর্কিত হামলা ও গুলি চালিয়েছে। এতে আমাদের নেতাকর্মী আহত হয়েছে। আবার এখন মামলাও হয়েছে আমাদের বিরুদ্ধে। এসব করে এ সরকারের ক্ষমতা আর ধরে রাখা যাবেনা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com