শিরোনাম
বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল টেকসই উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছা ও অভ্যাস পরিবর্তনের ওপর নির্ভরশীল: পরিবেশ উপদেষ্টা শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক আরও দুইজন নুরুল হকের ওপর হামলায় বিএনপি ও জামায়াতের নিন্দা জেলেদের জন্য ভয়ংকর নাফ নদী— ২৩ দিনে ৬৩ জন জেলেকে অপহরণ কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে আইএসপিআর ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত নুরের ওপর হামলা: তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের

ভারি বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, নিহত ১১

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারি বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের দুই প্রদেশ পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া। বুধবার পর্যন্ত ১১ জনের মৃত্যুর তথ্য লিপিবদ্ধ করেছে সরকার। আহত হয়েছে আহত ১৪ জন। খবর রয়টার্সের।

পাঞ্জাবের অন্তবর্তীকালীন মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি জানান, ২৪ ঘণ্টায় লাহোরে রেকর্ড করা হয়েছে ২৯১ মিলিমিটার বৃষ্টিপাত। শহরটিতে বন্যা সংশ্লিষ্ট দুর্ঘটনায় প্রাণ গেছে ৮ বাসিন্দার। তাছাড়া শিশুসহ আরও ৬ বাসিন্দা গুরুতর আহত হয়েছেন।

এদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। গেল বছরের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতিই এখনও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। এরমধ্যে নতুনভাবে এলো দুর্যোগের ধাক্কা।

২০২২ সালে ভয়াবহ বন্যায় পাকিস্তানে প্রাণ যায় ১৭শ’র বেশি মানুষের। পানিতে ডুবেই ১০ লাখের বেশি গবাদি পশুর মৃত্যু হয়। বাস্তুচ্যুত হন ৮০ লাখের বেশি মানুষ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com